ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন; আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হবে।

ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে বোর্ড।

বিষয়টি নিয়ে ৩ জানুয়ারি রাতে জরুরি সভা করে বিসিবি। ওই সভায় কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়া হলেও ৪ জানুয়ারি পুনরায় বৈঠকে বসে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাওয়ার পরই বিসিবি এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেয় বলে জানা গেছে।

৩ জানুয়ারি রাতে নিজের ফেসবুক পোস্টে মুস্তাফিজ ইস্যুতে প্রতিবাদ জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, যিনি একই সঙ্গে সরকারের আইন উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। ওই পোস্টে তিনি ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলে শ্রীলঙ্কায় খেলার দাবিতে বিসিবিকে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করেন। পরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও পৃথক ফেসবুক পোস্টে ঘটনার নিন্দা জানান।

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ
এরপর রোববার (৪ জানুয়ারি) বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ফেসবুক পোস্ট দেন আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন; আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হবে।

ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল।

আপডেট সময় ০৫:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬