ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। Logo ভোটের গাড়ির প্রচারণায় “জনমত বাক্স”, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন তারা Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা
মুগদা থানা পুলিশ চাঞ্চল্যকর প্রতারণা মামলার মূল অভিযুক্তকে আটক করেছে

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : প্রতি লাখ টাকায় মাসে ২-৩ হাজার টাকা লভ্যাংশের মিষ্টি প্রতিশ্রুতি দিয়ে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ নামের সমিতির মাধ্যমে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল একটি প্রতারক চক্র। সেই চক্রের মূল হোতা, একাধিক মামলার এজাহারনামীয় আসামি মো. আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)কে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুগদা থানা পুলিশ সূত্রে জানা যায়, মুগদা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর অর্থ আত্মসাৎ মামলার মূল অভিযুক্ত আক্তারুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তারুল ও তার স্ত্রী নার্গিস ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামের সমিতির মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে। আক্তারুল ইসলাম বিল্লাল ও তার স্ত্রী নার্গিসের নেতৃত্বে এই সমিতি সাধারণ মানুষের কাছ থেকে জমা নিয়ে উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিত। কিন্তু প্রতিশ্রুত লভ্যাংশ আর ফেরত দিত না।

মুগদা থানা সূত্রে আরও জানা যায়, রুজু হওয়া এ ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলাসমূহের তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেফতারকৃত আক্তারুল এর বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় তিনটি প্রতারণার মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

ডিএমপি সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মুগদা থানা পুলিশ চাঞ্চল্যকর প্রতারণা মামলার মূল অভিযুক্তকে আটক করেছে

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ: মুলহোতাকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

আপডেট সময় ১২:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬