
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ম শ্রেণি পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষনের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় এক শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করলে অভিযুক্ত অনিকের মা মোসা: নুর জাহান বেগমকে (৫০) গ্রেফতার করে পুলিশ। অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মো: খলিলুর রহমান খোকনের ছেলে। রাতভর দুই শিক্ষার্থী থানা পুলিশের হেফাজতে থাকার পড় রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকালেওই দুই বান্ধবী মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিনে ওই দুই শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তাদের অভিবাবকরা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তারা মাদ্রাসায় যায়নি।এরপর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৯ জানুয়ারি) অভিবাবকরা বাউফল থানায় সাধারণ ডায়রী করেন।
সুত্র জানায়, বুহস্পতিবার সকাল সারে ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বন্ধবী তার অপর সহপাঠী কাম বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়। এক পর্যায়ে অনিক তার দুই বান্ধবীকে ধর্ষন করলে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা আর ওই দিন বাড়ি ফিরে যায়নি। শুক্রবার রাতে বাড়ি ফিরে দুই শিক্ষার্থী তাদের অভিবাবকদের জানালে তারা শনিবার সন্ধ্যায় বাউফল থানায় অভিযোগ করেন। শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার সময় অনিকের মা বাসায় থাকলেও তিনি কোন প্রতিবাদ করেননি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি সহায়তা করেছেন।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তোভোগি এক কিশোরির মা মামলা করলে, ধর্ষণে সহায়তাকারি অনিকের মা মোসা: নুর জাহান বেগমকে (৫০) গ্রেফতার করা হয়।
নিজস্ব সংবাদ : 









