ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি: তথ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ Logo ছুটির দিনে মন্ত্রণালয়ের ফাইল খুলে ‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ দেখে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Logo জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী শোক Logo জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান Logo ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মশক নিধন অভিযান শুরু করলো ডিএনসিসি Logo ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ তথ্যমন্ত্রীর Logo পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo সময়মতো আয়কর রিটার্ন না দিলে কী ঝুঁকি? Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব
ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার এবং শিক্ষক সংকট নিরসনের জন্য কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

মধ্যনগরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মধ্যনগরের কৃতিসন্তান এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (১১ জানুয়ারি) তিনি সদর ইউনিয়নের নিজগ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি নিজ বাসভবনে অবস্থান নেন। মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে সরকার গুরুত্বসহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

এ সময় মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, খুব শিগগিরই শিক্ষক সংকট নিরসন করা হবে; বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ফিডিং কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কর্মসূচির আওতায় আনা হবে।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাগম-এর সচিব আবু নাসের মো. মাসুদ রানা, সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহনলাল দাস, পিটিআই সুনামগঞ্জের সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহন্ত, পিটিআই সিলেটের সুপারিন্টেন্ডেন্ট মো. আবুল কাশেম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মো. আশরাফ উল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল মিয়া ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি: তথ্য মন্ত্রণালয়ের প্রতিবাদ

ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার এবং শিক্ষক সংকট নিরসনের জন্য কার্যক্রম জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

মধ্যনগরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আপডেট সময় ০৬:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬