ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তরে বিএনপির পথসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ–০১ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান।

মধ্যনগরে বংশীকুন্ডা উত্তরে বিএনপির নির্বাচনী পথসভা, প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–০১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
পথসভা সকাল সাড়ে ১০টায় বাঙ্গালভিটা এলাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বাকাতলা, রূপনগর, গুলগাঁও বাজার ও মাটিয়ারবন্দ এলাকা প্রদক্ষিণ করে দুপুর ১টায় মহিষখলা বাজারে এসে শেষ হয়।
মহিষখলা বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সামনে একটি কঠিন নির্বাচন অপেক্ষা করছে। এ নির্বাচনে সফল হতে হলে আগে নিজেদের সাংগঠনিকভাবে সুসংহত করতে হবে এবং প্রত্যেক নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে।
এছাড়া পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি পথসভার সমাপ্তি ঘোষণা করেন।
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তরে বিএনপির পথসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ–০১ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান।

মধ্যনগরে বংশীকুন্ডা উত্তরে বিএনপির নির্বাচনী পথসভা, প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল।

আপডেট সময় ০২:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬