ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, যোদ্ধাদের আত্মত্যাগের কারণে স্বাধীন দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

তথ্য সচিবের উদ্বোধনে জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই যোদ্ধাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে, তাঁদের রক্তের উপর দাঁড়িয়ে একটা নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি।

আজ ঢাকায় কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিতব্য ১০টি কোর্সের প্রথম পর্যায়ের ৫টি কোর্সের উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। প্রথম পর্যায়ে রয়েছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক পাঁচটি কোর্স।

সচিব বলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। আজকে যেসব জুলাই যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

সচিব বলেন, আজকে প্রশিক্ষণ কোর্সটি শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এই কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের সদিচ্ছার জন্য তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুছ ছাকিব। অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠিতব্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে ৮০জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এসময় সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নতুন সাউন্ড রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, যোদ্ধাদের আত্মত্যাগের কারণে স্বাধীন দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

তথ্য সচিবের উদ্বোধনে জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৭:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬