ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
গণভোট সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সচেতনতামূলক উদ্যোগ জোরদার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা

লক্ষ্মীপুরে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৮৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : “গণভোট–২০২৬” বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব, ভোটারদের ভূমিকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণভোট সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এ প্রক্রিয়াকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা গণভোটকে ঘিরে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

গণভোট সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সচেতনতামূলক উদ্যোগ জোরদার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা

লক্ষ্মীপুরে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬