ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। Logo ভোটের গাড়ির প্রচারণায় “জনমত বাক্স”, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন তারা Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা
নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের আপিলের ফলাফল ঘোষণা কিছু আবেদন প্রত্যাহার ও অপেক্ষমাণ রাখা হয়েছে

নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১টি আবেদন মঞ্জুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে (সোমবার) ৪১টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ২৪টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তাঁর দায়েরকৃত ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, রবিবার (১১ জানুয়ারি) শুনানিতে অপেক্ষমাণ থাকা ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী মো: হামিদুল ইসলাম-এর আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

জনপ্রিয় সংবাদ

জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের আপিলের ফলাফল ঘোষণা কিছু আবেদন প্রত্যাহার ও অপেক্ষমাণ রাখা হয়েছে

নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১টি আবেদন মঞ্জুর

আপডেট সময় ০১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬