ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
তথ্য অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় মরহুমের কর্মময় জীবন ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন-এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ তথ্য অধিদফতরের উদ্যোগে অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণ, তথ্য সার্ভিসের সদস্যবৃন্দ এবং তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীসহ মরহুমের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর বলেন, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ, দক্ষ, বিনয়ী, পরিশ্রমী এবং নিবেদিতপ্রাণ কর্মকর্তা ছিলেন। তিনি বলেন, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের উন্নয়নে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিত্বসম্পন্ন কর্মকর্তা হিসেবে তিনি সিভিল সার্ভিসে সুপরিচিত ছিলেন। প্রধান তথ্য অফিসার আরো বলেন, মরহুম জালাল ছিলেন সবার আস্থা ও ভালোবাসার জায়গা। তাঁর মৃত্যু তথ্য সার্ভিস এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি মন্তব্য করে তিনি মরহুমের পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস ব্যক্ত করেন।

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তাগণ প্রয়াত মুন্সী জালাল উদ্দিনের কর্মময় জীবনের সাফল্যময় নানাদিক এবং সার্ভিসের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা নীতিবান এই কর্মকর্তার আপোষহীন মনোবল সবার জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

তথ্য অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত শোকসভায় মরহুমের কর্মময় জীবন ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিন-এর মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬