ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।
কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার ও ফেসবুক লাইভে হুমকির অভিযোগে সিটিটিসির অভিযানে গ্রেফতার এক ব্যক্তি।

ষট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার ও ফেসবুকে হুমকির অভিযোগে সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা প্রদান এবং পরবর্তীতে ফেসবুক লাইভে এসে পুলিশের নামে অপপ্রচার ও পুলিশ সার্জেন্টকে হুমকির অভিযোগে সাগর হালদার নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১২ জানুয়ারি) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল জোনের দায়িত্বরত সার্জেন্ট মতিঝিল এলাকায় দায়িত্ব পালনকালে একটি গাড়িকে থামার সিগন্যাল দেন। গাড়িটি থামানোর পর চালকের আসনে থাকা গাড়ির মালিক সাগর হালদার দাবি করেন, তার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে এবং কাগজপত্র হালনাগাদ করার জন্য সে ব্যাংকে টাকা জমা দিয়েছে। সার্জেন্ট তাৎক্ষণিকভাবে অনলাইনে তথ্য যাচাই করে দেখতে পান যে, তার দাবিটি সঠিক নয়। গাড়িটির কাগজের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে এবং সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ তার কাছে পাওনার পরিমাণ ১ লক্ষ ২ হাজার পাঁচশত উনিশ টাকা।

সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রদান ও দীর্ঘদিনের বকেয়া থাকায় সার্জেন্ট সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রদান করেন। মামলা দেওয়ার পর সাগর হালদার উগ্র আচরণ শুরু করে। সে নিজেকে ‘হালদার গ্রুপ’-এর চেয়ারম্যান দাবি করে দম্ভোক্তি প্রকাশ করে এবং সাধারণ মানুষ জড়ো করে মব সৃষ্টি করে।

ঘটনা শেষে সাগর হালদার ফেসবুক লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের মিথ্যাচার করে এবং সার্জেন্টকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার ও ফেসবুক লাইভে হুমকির অভিযোগে সিটিটিসির অভিযানে গ্রেফতার এক ব্যক্তি।

ষট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার ও ফেসবুকে হুমকির অভিযোগে সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি

আপডেট সময় ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬