ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের গণতন্ত্র ও শান্তির জন্য দোয়া

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ৩নং চামরদানি ইউনিয়নের কাহালা গ্রামে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-০১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান কামরুল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোরঞ্জন সরকার। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
জনপ্রিয় সংবাদ

সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের গণতন্ত্র ও শান্তির জন্য দোয়া

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা।

আপডেট সময় ০৪:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬