ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি Logo বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ Logo উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন Logo প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজার–আলীকদম–বান্দরবানকে Bay of Bengal International Green Tourism Capital” ঘোষণার প্রস্তাবে স্মারকলিপি Logo পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। Logo শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
গত এক বছরে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; ভবিষ্যতে আরও অগ্রগতির ইঙ্গিত দেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৭৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকের দারের সঙ্গে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বুঝাচ্ছি— স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে। আরও কিছু কিছু কাজ করা যেতে পারে, সেগুলোর অগ্রগতি হলে আপনারা জানতে পারবেন।

গত সপ্তাহে দুইবার টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। স্বল্প সময়ের ম‌ধ্যে দুই দফা টেলিফোনে কথা বলার পর চলতি সপ্তাহের রোববার সৌ‌দি আরবের জেদ্দায় ইসহাক দার ও তৌহিদ হোসেন সাক্ষাৎ করেছেন
আরও পড়ুন

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
এদিকে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্ত চূড়ান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়তে পারে কি না— এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই এমন কিছু করব না, যাতে করে কোনো একটি পক্ষের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। আমরা এটা ব্যালেন্স বজায় রেখেই করব।

তৌহিদ হোসেন বলেন, আমাদের সামরিক বাহিনীসমূহের সক্ষমতা বাড়াতে হবে। এয়ারফোর্সের কথা ধরুন-আমাদের এয়ারক্রাফটগুলো অনেক পুরোনো, অনেকগুলো সার্ভিসেভল অবস্থায়ও নাই। কাজেই আমাদের মিনিমাম কিছু ক্রয় করতে হবে। কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা আনা হবে এগুলো নিয়ে আসলে অনেক আলাপ-আলোচনা হয়।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা বন্ধ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন-অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে, তবে বাংলাদেশের ভিসা একেবারে বন্ধ করা হয়নি। নির্বাচনের সময় কেউ যেন খারাপ উদ্দেশে দেশে প্রবেশ বা বিচরণ করতে না পারে, তাই এই সিদ্ধান্ত।

এছাড়া, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের পর দেশটির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ নিয়ে তৌহিদ হোসেন বলেন, এখানে পররাষ্ট্র মন্ত্রণারয়ের কাজ হচ্ছে- মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা কি করছেন…এই ব্যাপারে একদিনের মধ্যে আমার কাছে তথ্য নেই। নিরাপত্তা উপদেষ্টা এ ব্যাপারে বলতে পারবেন।

আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে এরপর তিনি বলেন, অনেক সময় লাগবে। আমাদের দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়ে এগোতে হবে, যাতে করে আমরা সমস্যার সমাধান করতে পারি। সেটার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে – রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

গত এক বছরে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; ভবিষ্যতে আরও অগ্রগতির ইঙ্গিত দেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬