ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার ও বিচার ব্যবস্থার জন্য ‘জুলাই সনদ’ বাস্তবায়নে দেশব্যাপী প্রচারণা শুরু করেছে।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট: দেশব্যাপী জনসচেতনতা তৈরির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৭০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই সনদ’কে সংবিধানে অন্তর্ভুক্ত করতে এবং আসন্ন গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণে আজ বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “গণভোট ২০২৬” উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অবহিত করা হয় যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি প্রধান ম্যান্ডেট নিয়ে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর প্রস্তাবনা এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’। এই সনদকে স্থায়ীভাবে সংবিধানে রূপ দিতেই জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোটের আয়োজন করা হচ্ছে।

সভায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ভিডিও ক্লিপ তৈরী করেছে। তৃণমূল পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, তার মাধ্যমে এ বিষয়ে প্রচারণা চালানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব এবং জুলাই সনদের বিস্তারিত প্রস্তাবসমূহ পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গণভোটের কারিগরি ও প্রচারণামূলক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার ও বিচার ব্যবস্থার জন্য ‘জুলাই সনদ’ বাস্তবায়নে দেশব্যাপী প্রচারণা শুরু করেছে।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট: দেশব্যাপী জনসচেতনতা তৈরির জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬