ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
চট্টগ্রাম বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা, জনগণকে সত্য জানাতে প্রয়োজনীয় সহায়তার আহ্বান।

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে -⁠ ⁠অধ্যাপক আলী রীয়াজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোট নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। পলাতক ফ্যাসিবাদীরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে লুটপাটের টাকা খরচ করে এই পরিকল্পিত মিথ্যাচার করছে। জনগণকে সত্যটা জানানোর মধ্য দিয়ে মিথ্যাকে পরাভূত করতে হবে। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, আলেম সমাজ, ছাত্র, আপামর জনতা নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। জুলাই সনদের প্রতিটি অক্ষর সেই শহিদদের রক্তেই রচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেইসব শহিদের রক্তের দায় আমরা যেন ভুলে না যাই।

আজ বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসব কথা বলেন।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ-এর ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামগণ সম্মেলনে অংশ নেন।

নবীন প্রজন্মের জন্য একটি ভবিষ্যত তৈরি করার দায়িত্ব আমাদের সবার উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, যে প্রতিশ্রুতি আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, চব্বিশের গণঅভ্যত্থানে ছিল, সেই ভবিষ্যতের বাংলাদেশ আমরা চাই কিনা তা নির্ধারণেই এবারের গণভোট।

বিগত দিনে দুর্নীতির ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে গণভোটে সরকারের তরফে প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক আলী রীয়াজ বলেন, দুর্নীতি ঠেকানোর কোনো পথ এত দিন পরেও প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের দেশে করা সম্ভব হয় নাই। সরকারী দলের লুটপাটকে উপেক্ষা করে বিরোধী দলকে দমনে দুর্নীতি দমন কমিশনকে বার বার ব্যবহার করা হয়েছে। বিদ্যমান সংবিধানে কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটির সুযোগ নিয়ে এতদিন দুদককে এই হীন স্বার্থে ব্যবহার করা হয়েছে মন্তব্য করে আলী রীয়াজ বলেন, জুলাই সনদে এই বিদ্যমান ব্যবস্থাকে সংস্কারের কথা বলা হয়েছে। এছাড়া জনগণ গণভোটে সংস্কারের পক্ষে সম্মতি দিলে সরকারের অর্থিক বিষয়াদি তদারকির জন্যও সংসদে বিরোধী দলের নেতৃত্বে একাধিক কমিটি গঠন করা সম্ভব হবে, জানান আলী রীয়াজ।

ফ্যাসিবাদী গোষ্ঠী গণভোটকে ঘিরে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে জানিয়ে বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, সেই ফ্যাসিস্টরা এখন লুটপাটের টাকায় মিথ্যাচার ছড়িয়ে, অপপ্রচার চালিয়ে জাতির ঘুরে দাড়ানোর প্রয়াসকে ব্যর্থ করে দিতে চাইছে।

গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে আমরা এখানে এসেছি উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ আমাদের জাতির ভবিষ্যত গড়ার একটি স্থায়ী দলিল। এই সত্যটি জনগণকে বোঝালে মিথ্যা এমনিতে বিলীন হয়ে যাবে।

মনির হায়দার বলেন, আমাদের পূর্বপুরুষরা একটা বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, যেখানে নাগরিকদের সমতা, মানবিক মর্যাদা ও ইনসাফ নিশ্চিত করা সম্ভব হবে। অথচ ৫৪ বছর পরে এসেও আমরা একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য যুদ্ধ করছি।

তিনি বলেন, যে পরিবর্তনের জন্য আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের পথ ধরে সেই প্রচেষ্টাকে সামনের দিকে নিয়ে যেতেই গণভোটের আয়োজন করা হয়েছে।

ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন উপস্থিত আলেম ওলামাগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণভোটের আয়োজন করা হয়েছে বান্দার হক, মজলুমের হক তাদের কাছে পৌছে দেয়ার জন্য। বিগত আমলে শত অত্যাচার- নির্যাতন করেও আলেমদের সত্য বলা থেকে বিরত রাখা যায় নাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনারা ভূমিকা রাখলে সকল ভোট ‘হ্যা’ -এর পক্ষেই পড়বে।’

সভার সভাপতি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আলেম সমাজের উদ্দেশ্যে বলেন, জনগণ গণভোট সম্পর্কে অল্প-বিস্তর জানেন কিন্তু সে ভোটে তারা অংশ নেবেন কিনা সে সিদ্ধান্ত নেয়ার জন্য মানুষ আপনাদের সম্মতির অপেক্ষা করে আছেন।

ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক সরকার সরোয়ার আলম, লালখান বাজার জামে মসজিদের খতিব ড. মুফতি হুমায়ুন কবীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অতিথিরা গণভোট নিয়ে আলেমদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

চট্টগ্রাম বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা, জনগণকে সত্য জানাতে প্রয়োজনীয় সহায়তার আহ্বান।

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে -⁠ ⁠অধ্যাপক আলী রীয়াজ

আপডেট সময় ১২:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬