
মোঃ খলিলুর রহমান, (বাউফল) পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলায় নার্সিং ইনস্টিটিউট এর ৩৯ জন শিক্ষার্থীকে নবীন ও শিরা বরণ এবং প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন করা হয়।
বাউফল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক। আমরা যাতে আলাদাভাবে গর্ব করে বলতে পারি বাউফল নার্সিং থেকে এসেছি। আজকের শপথের প্রতিটি বাক্য মেনে চলার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, নার্সরা ডাক্তারদের হেল্পিংহ্যান্ড হিসাবে কাজ করলেও রুগীদের একমাত্র সাহায্যকারী তারা। রুগীর পাশে থাকতে থাকতে তারা অনেক সময় রুঢ় আচরণ করেন রুগী ও তার স্বজনদের সাথে। বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যেন সে বদনাম না থাকে। আগামীর দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শও দেন প্রধান অতিথি।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব সদস্য অহিদুজ্জামান সুপন ও রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানসহ শতাধিক নার্সিং শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের শিরা বরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম শিক্ষার্থীদের প্রতীকী পড়িয়ে দেন।
নিজস্ব সংবাদ : 






















