ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক Logo যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ Logo জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী Logo ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে Logo হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা Logo টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
ঢাকা ও জেলার বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের ৮০টি কেন্দ্র থেকে হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন, তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

৮০ টি কেন্দ্র থেকে দেওয়া হবে হজযাত্রীদের টিকা 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ২০২৬ সনের হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের ৮০ টি কেন্দ্র থেকে দেওয়া হবে হজযাত্রীদের টিকা। এসকল কেন্দ্র হতে হজযাত্রীদেরকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হবে।

শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এবছর দেশের ৬৪টি সিভিল সার্জন অফিস থেকে টিকা নেওয়া যাবে। এছাড়া, ঢাকা মহানগরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন।

ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এ টিকা নেওয়া যাবে।

টিকা প্রদানের তারিখ পরবর্তীতে হজযাত্রীদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও হজ পোর্টাল (www.hajj.gov.bd) হতে ই-হেলথ প্রিন্ট করে সাথে নিতে হবে। হজ বিষয়ক যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত এ মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বৈঠক

ঢাকা ও জেলার বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের ৮০টি কেন্দ্র থেকে হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন, তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

৮০ টি কেন্দ্র থেকে দেওয়া হবে হজযাত্রীদের টিকা 

আপডেট সময় ০৪:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬