ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পল্টন মডেল থানা পুলিশ।

৬৩ কেজি ৮৩ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- ১। আবুল বাশার (৩৯) ও ২। কালাম হোসেন (৪৫)।

রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় পল্টন মডেল থানাধীন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিন গেইটের এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে পল্টন থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে পল্টন মডেল থানাধীন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের মসজিদের নিচ তলায় অজু খানার ভিতরের কক্ষে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৬৩ কেজি ৮৩ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয় । এসময় তাদের হেফাজত হতে ০৮ (আট) টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ০২ (দুই) টি হাত ঘড়ি, ০১ (এক) টি টর্চ লাইট, ০৩ (তিন) টি গাঁজা প্রস্তুত সরঞ্জামাদি, ০২ (দুই) টি চাকু, ০১ (এক) টি কাঁচি ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ দুই হাজার সাতশত পঁচিশ টাকা উদ্ধার করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ভাসমান থেকে পল্টন থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পল্টন মডেল থানা পুলিশ।

৬৩ কেজি ৮৩ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

আপডেট সময় ০৭:০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬