ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
দেশি-বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশনের সঙ্গে বিডার ওএসএস পোর্টালের সমঝোতা স্মারক স্বাক্ষর।

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকার আগারগাঁওয়ে বিডার কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশন। ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। সিটি কর্পোরেশনগুলো হলো রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও সিটি কর্পোরেশনগুলো বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সঙ্গে তাদের নিজস্ব সিস্টেম সংযুক্ত করবে। এর ফলে বিনিয়োগকারীরা অনলাইনের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স গ্রহণ, বিভিন্ন আর্থিক ও সিটি কর্পোরেশন সংক্রান্ত বিনিয়োগ সেবা দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশিক চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি জায়গায় পৌঁছানো, যেখানে একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারী সবাই একটি মাত্র ওয়েবসাইট ও একটি লগইনের মাধ্যমে প্রয়োজনীয় সব সরকারি সেবা পেয়ে যাবেন। একই তথ্য বারবার বিভিন্ন দপ্তরে জমা দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।’

তিনি বলেন, ‘যেসব দেশ বিনিয়োগে অনেক এগিয়ে গেছে, তারা একবার দেওয়া ডেটা পুরো সরকারের মধ্যে ব্যবহারযোগ্য করে তুলেছে। বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। এই যাত্রা সহজ নয়, সময়সাপেক্ষ, কিন্তু আমরা দৃঢ়ভাবে এগোচ্ছি।’

ওয়ান স্টপ সার্ভিসের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘শুধু সিস্টেম চালু করলেই হবে না, সেবাগুলো ব্যবহার হচ্ছে কি না, বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন সেটি নিয়মিত মনিটরিং ও ফিডব্যাকের মাধ্যমে জানতে হবে। সেবার মান বাড়াতে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসময়ে তিনি নতুন করে যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান এবং ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নে বিডার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সরকার প্রণীত ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) বিধিমালা, ২০২০ অনুযায়ী বিনিয়োগ সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সেবা একক প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করেছে।

আজকের ১১টি প্রতিষ্ঠান ছাড়াও ইতোপূর্বে বিডা ৫২টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টি সেবা প্রদান করা হচ্ছে। এ সিস্টেমের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৬৯৯টি আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের সেবাসমূহও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

অনুষ্ঠানে বিডার ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের সার্বিক উপস্থাপনা করেন বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

দেশি-বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে চারটি ব্যাংক ও সাতটি সিটি কর্পোরেশনের সঙ্গে বিডার ওএসএস পোর্টালের সমঝোতা স্মারক স্বাক্ষর।

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ০৭:১৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬