ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার করতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কামরুজ্জামান কামরুল।

সিলেট সমাবেশ সফল করতে কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে মধ্যনগরে মতবিনিময় সভা।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি সিলেট আগমন ও সমাবেশ সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ-০১ আসনের মধ্যনগর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মধ্যনগর বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুনামগঞ্জ-০১ আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির জৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সুনামগঞ্জ-০১ আসনের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি বলেন, মধ্যনগর উপজেলার নেতাকর্মীরা সম্মিলিতভাবে সিলেটের সমাবেশে অংশগ্রহণ করে দলীয় কর্মসূচি সফল করবেন।
তিনি আরও বলেন, দেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় রয়েছে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আসন্ন কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন। সভা শেষে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয় সংবাদ

মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার করতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কামরুজ্জামান কামরুল।

সিলেট সমাবেশ সফল করতে কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে মধ্যনগরে মতবিনিময় সভা।

আপডেট সময় ১১:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬