ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
ধর্মীয় বৈচিত্র্য, সামাজিক সংহতি ও শান্তিপূর্ণ নির্বাচন দেশের সমৃদ্ধির মূল—সুপ্রদীপ চাকমা

“বৈচিত্র্যের মাঝে ঐক্যই বাংলাদেশের শক্তি” — সরস্বতী পূজা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশ এক অপরূপ বৈচিত্র্যের দেশ। জাতিগত ও ধর্মীয় এই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বর্তমান নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিকামী, সত্যনিষ্ঠ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।

আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চান। আমরা এমন এক দেশ গড়ার স্বপ্ন দেখছি যেখানে ধর্মনিরপেক্ষতা, জনগণের সাথে জনগণের সুসম্পর্ক এবং সামাজিক সংহতি বজায় থাকবে। উপদেষ্টা চাকমা বলেন, আমাদের সরকারের লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা।

উপস্থিত সকলকে স্বরস্বতী পূঁজা উৎসবের শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা চাকমা স্মরণ করিয়ে দেন যে, এই দেশ আমাদের সবার। কেউ এককভাবে বা নিজের খেয়ালখুশিমতো দেশের ক্ষতি করতে পারবে না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তাঁর বক্তব্যে বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ থেকে ভারত ও নেপালসহ এই গোটা অঞ্চল ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আমেজ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সকল বিদেশি কূটনীতিক ও অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং নেপালি দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর মি. দাওয়া ছেরিং।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

ধর্মীয় বৈচিত্র্য, সামাজিক সংহতি ও শান্তিপূর্ণ নির্বাচন দেশের সমৃদ্ধির মূল—সুপ্রদীপ চাকমা

“বৈচিত্র্যের মাঝে ঐক্যই বাংলাদেশের শক্তি” — সরস্বতী পূজা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আপডেট সময় ১২:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬