ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী Logo ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক
ঢাকার মিরপুরে অভিযান: চার বছরের শিশুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে পবিত্র কুমার বড়ুয়া আটক

নয়াপল্টনে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির এডমিন অফিসার গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫৭৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকার নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমিতে চার বছরের এক শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নামঃ ১। পবিত্র কুমার বড়ুয়া (৪৭) ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় মিরপুর ৬ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু মুহাম্মদ ফারয বিন আমান (৪) গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে শারমিন একাডেমির প্লে শ্রেণিতে ভর্তি হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ১১:২০ মিনিটে ভুক্তভোগী শিশুর মা শিশুটিকে স্কুলে রেখে আসেন । দুপুরে শিশুটিকে আনতে গিয়ে দেখেন, স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান তার অফিস কক্ষে শিশুটিকে জোরপূর্বক ধরে রেখেছেন এবং সেখানে তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

শিশুটিকে ভীতসন্ত্রস্ত ও কান্নারত অবস্থায় পাওয়া যায়। পরে বাসায় ফিরে শিশুটি জানায়, তাকে ভীষণ মারধর করা হয়েছে এবং বিষয়টি অভিবাবককে জানালে গুরুতর ক্ষতি করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি জানালে স্থানীয় লোকজনের সহায়তায় সংগৃহীত ফুটেজে শিশুটিকে অফিস কক্ষে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের দৃশ্য দেখা যায়। ঘটনার পর শিশুটির মাথা, গলা ও কানে ব্যথা দেখা দিলে তাকে প্রথমে নয়াপল্টন ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ২২ জানুয়ারি ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পল্টন মডেল থানায় শিশু আইনে মামলা রুজু করা হয়।মামলায় শারমিন একাডেমির প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী ও বিদ্যালয়ের এডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়।

পল্টন মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ২৩ জানুয়ারি ঢাকার মিরপুর-৬ এলাকা থেকে এজাহারনামীয় অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

ঢাকার মিরপুরে অভিযান: চার বছরের শিশুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে পবিত্র কুমার বড়ুয়া আটক

নয়াপল্টনে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির এডমিন অফিসার গ্রেফতার

আপডেট সময় ০১:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬