ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান
পল্টন এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ, ল্যাপটপ, মোবাইল ফোন ও IMEI পরিবর্তনের সফটওয়্যারসহ একজনকে আটক করেছে ডিবি।

পল্টন এলাকা থেকে IMEI পরিবর্তনের সফটওয়্যারসহ একজন গ্রেফতার—ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর পল্টন এলাকা হতে মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, সরঞ্জামাদি ও নগদ অর্থসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আসাদুজ্জামান (৩৮)।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৭:১০ ঘটিকায় রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সাইবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স আন্ডার গ্রাউন্ড পাতাল মার্কেটের গেইট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইল কোম্পানির নির্দিষ্ট IMEI নম্বর পরিবর্তন করে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। এই সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ IMEI নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০-১২ জন সদস্য রয়েছে যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা IMEI পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক

পল্টন এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ, ল্যাপটপ, মোবাইল ফোন ও IMEI পরিবর্তনের সফটওয়্যারসহ একজনকে আটক করেছে ডিবি।

পল্টন এলাকা থেকে IMEI পরিবর্তনের সফটওয়্যারসহ একজন গ্রেফতার—ডিবি

আপডেট সময় ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬