ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
পূর্বানুমতি ছাড়াই দেশত্যাগে উদ্বেগে কর্তৃপক্ষ, বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও মন্ত্রণালয়কে অবহিত।

গোপনে বাংলাদেশ ত্যাগ করলেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পূর্বানুমতি ছাড়া বাংলাদেশ ত্যাগ করেছেন বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা। এভাবে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

দেশত্যাগ করা ৯ কর্মকর্তা হলেন– ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ভারত থেকে প্রেষণে পাওয়ার প্লান্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের জিএম সিউজ প্রতিম ভর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন-সুরায়া প্রকসা রায়, এ জি এম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবান সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজখবর নিলে এক পর্যায়ে জানতে পারে, কাউকে না জানিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চলে গেছেন তারা। প্রকল্প পরিচালক রামানাথ পূজারিকে বিষয়টি জানানো হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিরাপত্তাহীনতার অজুহাতে তারা বাংলাদেশ ছেড়েছেন বলে নিশ্চিত করেন।

তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এভাবে যাওয়া রহস্যজনক। চলে যাওয়ার আগে তারা কখনোই নিরাপত্তার বিষয়ে কোনো অভিযোগ বা উদ্বেগের কথা জানাননি। এমন অজুহাতে হঠাৎ করে দেশত্যাগ করায় কর্তৃপক্ষ বিস্মিত।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম গণমাধ্যমকে বলেন, সকালে খাবার টেবিলে তাদের না পাওয়ায় খোঁজ নিয়ে জানতে পারি, তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কারণে তারা এভাবে চলে গেলেন- তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

পূর্বানুমতি ছাড়াই দেশত্যাগে উদ্বেগে কর্তৃপক্ষ, বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও মন্ত্রণালয়কে অবহিত।

গোপনে বাংলাদেশ ত্যাগ করলেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা 

আপডেট সময় ০১:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬