ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
যুগ্ম আহ্বায়ক হযরত আলী ও কমিটির সদস্য এনামুল হক আবার তাদের পদে বহাল; নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ।

মধ্যনগর যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ : মধ্যনগর,সুনামগঞ্জ:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে মধ্যনগর উপজেলা যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ এনামুল হক।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মধ্যনগর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, হযরত আলী ও এনামুল হক আগের মতোই সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন।
হযরত আলী তার বক্তব্যে বলেন:
“আমি দলের উপর প্রদত্ত আস্থা ও এই গুরুত্বপূর্ণ দায়িত্বের পুনঃপ্রত্যাবর্তনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আমি আমার সহকর্মীদের সঙ্গে মিলিত হয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সক্রিয় সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য থাকবে দলীয় নীতি ও আদর্শের প্রতি অটল থাকা এবং জনগণের পাশে দাঁড়ানো।”
বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া প্রেরণ করেছেন।
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

যুগ্ম আহ্বায়ক হযরত আলী ও কমিটির সদস্য এনামুল হক আবার তাদের পদে বহাল; নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ।

মধ্যনগর যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার।

আপডেট সময় ০২:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬