ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
গত বছরের তুলনায় ৪০% বেশি নিত্যপণ্য আমদানি; রমজান বাজার স্থিতিশীল ও ক্রেতাদের জন্য সহায়ক হবে।

গতবছরের চেয়ে এবছরের রমজান হবে স্বস্তিদায়ক – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই গতবারের চেয়ে এবছরের রমজান হবে স্বস্তিদায়ক।

আজ (২৫ জানুয়ারি ) রবিবার বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি।বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে। গত বছরের তুলনায় এ বছরের রমজানের বাজারে আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস।

তিনি আরো বলেন, আজকের সভায় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে।আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।

গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে এ কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।
নেত্রকোনায় এক অনুষ্ঠানে পদ্মাসেতু নির্মানের কারনে চালের দাম বেড়েছে বলে আপনি মন্তব্য করেছেন এটা কিভাবে হয়েছে? এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন , কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে- এতে টাকার অবমূল্যায়ন হয়েছে। আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে, এসবের প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে বা দামে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, বেসরকারি প্রতিষ্বাণিজ্য সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

গত বছরের তুলনায় ৪০% বেশি নিত্যপণ্য আমদানি; রমজান বাজার স্থিতিশীল ও ক্রেতাদের জন্য সহায়ক হবে।

গতবছরের চেয়ে এবছরের রমজান হবে স্বস্তিদায়ক – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আপডেট সময় ০২:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬