ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদসহ দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার।

লক্ষীছড়ি জোনের অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও দেশীয় মদসহ দুই সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় লক্ষীছড়ি জোন (গুইমারা রিজিয়ন)-এর আওতাধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প পৃথক দুটি টার্গেটে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— মোঃ রফিক (৫৫), পিতা: আব্দুল মালেক এবং মোঃ মঈন উদ্দিন (৩৬), পিতা: আব্দুল মালেক। উভয়ের বাড়ি ধর্মপুর গ্রামে, ডাকঘর আজাদী বাজার, থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম।

অভিযান চলাকালে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, একটি .৩০৩ ক্যালিবার গুলি, একটি শটগানের গুলি, তিনটি ফায়ারকৃত শটগানের কার্তুজ, ১০০টি এয়ারগানের গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।

আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদসহ দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার।

লক্ষীছড়ি জোনের অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক

আপডেট সময় ০৭:০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬