ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্ন বাজানো নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ উপদেষ্টা বলেন, পুলিশ তাৎক্ষণিক জরিমানা ও আইনগত ব্যবস্থা নিতে পারবে।

সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ (Silent Zone) কঠোরভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ ঘটিকায় সচিবালয় সম্মুখের মৎস্য ভবন ক্রসিং এ সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’-এর গেজেট প্রকাশিত হয়েছে। সেখানে আইনগতভাবে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ, তারাই সারাক্ষণ রাস্তায় থাকে। তারা যেন শব্দ দূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। ইতোমধ্যে ঢাকার বেশ কয়েকটি এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, (অতিরিক্ত আইজি) বলেন, দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর আলোকে বিমানবন্দর, সচিবালয়সহ সকল নীরব এলাকায় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। বাস্তবায়নের শুরুতে ট্রাফিক পুলিশ প্রথমবার লঙ্ঘন করলে ২,৫০০ টাকা জরিমানা ও পরবর্তীতে (পুনরাবৃত্তি হলে) ৫,০০০ টাকা জরিমানা করবে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে হর্ন বাজানো শনাক্ত করা হবে।
অভিযানে অংশগ্রহণ করে একাধিক সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে- ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তর।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

শব্দদূষণ নিয়ন্ত্রণে হর্ন বাজানো নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ উপদেষ্টা বলেন, পুলিশ তাৎক্ষণিক জরিমানা ও আইনগত ব্যবস্থা নিতে পারবে।

সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ

আপডেট সময় ০১:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬