ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দফতরের কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে।

৬৩১.৯৭ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাৎ: নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ছয় কোটি একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা সরকারী অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোঃ সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোঃ সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব), লালমনিরহাট গণপূর্ত বিভাগ (সাবেক নির্বাহী প্রকৌশলী, ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা) ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ কর্মরত থাকাকালে ‘বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে’র মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজের সিভিল কাজ DPP বা RDPP বা HOPE এর অনুমোদন ব্যতিরেকেই বিধি-বর্হিঃভূতভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক ১(এক) টি প্যাকেজকে ৮ (আট) টি প্যাকেজে বিভাজন করে ইজিপি-এর মাধ্যমে টেন্ডার আহবান করে ছয় কোটি একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা খরচ করেছে।

বিভাজিত ০৮ (আট) টি প্যাকেজের কাজের বিপরীতে তার দায়িত্ব পালনকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। এসকল কাজে (W-1) প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান NDEL (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড) ব্যতীত অন্য ৮(আট)টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১.৯৭ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে ও কাজ ব্যতিরেকে বিল পরিশোধ করা হয়েছে। যা সরকারী অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি।
মোঃ সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯(১) অনুযায়ী ০৩/০২/২০২৬ তারিখ হতে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্য হবেন।

জনপ্রিয় সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দফতরের কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে।

৬৩১.৯৭ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাৎ: নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০২:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬