ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। Logo সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির সনদ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
সাবেক ছাত্রনেতা আসরাফ উদ্দিন হিল্লোল ও সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর নেতৃত্বে মহিষখলা বাজারে গণসংযোগ

মধ্যনগরে সাবেক ছাত্রনেতা আসরাফ উদ্দিন হিল্লোল ও সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭৬ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই প্রচারণায় নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলার সাবেক ছাত্রনেতা আসরাফ উদ্দিন হিল্লোল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও প্রথম সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলী। প্রচারণা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা মহিষখলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন। উপস্থিতরা আওয়াজ দেন, “লাগারে লাগা ধান লাগা”, “আনিস ভাইয়ের ধান লাগা, কামরুল ভাইয়ের ধান লাগা”, “খালেদা জিয়ার ধান লাগা” এবং “তারেক রহমানের ধান লাগা”, যা পুরো বাজার এলাকা মুখর করে তোলে।
প্রচারণাকালে আসরাফ উদ্দিন হিল্লোল ভোটারদের উদ্দেশে বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক অগ্রগতির স্বার্থে ‘হাওর বন্ধু’ খ্যাত কামরুজ্জামান কামরুলকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।
অপরদিকে হযরত আলী বলেন, তিনি এই এলাকার সন্তান। অতীতে যেভাবে জনগণ তাকে বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন, ঠিক তেমনি এবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুজ্জামান কামরুলকে জয়ী করার আহ্বান জানান। হাওরবাসীর স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন তিনি।
প্রচারণা ও মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনপ্রিয় সংবাদ

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

সাবেক ছাত্রনেতা আসরাফ উদ্দিন হিল্লোল ও সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর নেতৃত্বে মহিষখলা বাজারে গণসংযোগ

মধ্যনগরে সাবেক ছাত্রনেতা আসরাফ উদ্দিন হিল্লোল ও সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত।

আপডেট সময় ০৪:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬