ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
বিএনপি প্রার্থী এলাকার সার্বিক উন্নয়ন এবং কৃষিঋণ মওকুফের অঙ্গীকার করেছেন। ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মধ্যানগরে নির্বাচনী সভায় কামরুজ্জামান কামরুলের প্রতিশ্রুতি, সুনামগঞ্জ-১ হবে মডেল জেলা।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) মধ্যনগর বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামরুজ্জামান কামরুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা নাজির, এবং জমিয়তে উলামায়ে ইসলাম মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল বারাকাত।
জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন। সভা সঞ্চালনা করেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। সভা পরিচালনায় দায়িত্ব পালন করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এ এলাকায় এখনো মানসম্মত হাসপাতাল, আধুনিক টেকনিক্যাল কলেজ এবং কর্মসংস্থানমুখী শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতি রয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে উন্নয়নের নামে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করেছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান এবং তিনি এমপি হতে পারলে সুনামগঞ্জ-১ আসনকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া জানান, বিএনপি বিজয়ী হলে যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ রয়েছে, সেগুলো মওকুফ করা হবে এটা বিএনপির অঙ্গীকার।
জনসভায় আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার,উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি আবুল বারাকাত, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম শহিদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, উপজেলা যুবদল নেতা হযরত আলী, উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাবেক সভাপতি জামাল হোসেন,উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি-মোক্তার হোসেন,উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সাধারণ-সম্পাদক-দেলোয়ার হোসেন সহ যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার জন্য উৎসাহিত করেন। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

বিএনপি প্রার্থী এলাকার সার্বিক উন্নয়ন এবং কৃষিঋণ মওকুফের অঙ্গীকার করেছেন। ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মধ্যানগরে নির্বাচনী সভায় কামরুজ্জামান কামরুলের প্রতিশ্রুতি, সুনামগঞ্জ-১ হবে মডেল জেলা।

আপডেট সময় ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬