ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ফিলিস্তিনি জমি বিক্রি সহজ করা ও নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ আন্তর্জাতিক মহলে।

অধিকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ অনুমোদন ইসরায়েলের।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) নিজেদের ক্ষমতা ও নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করতে একগুচ্ছ বড় ধরনের পদক্ষেপ অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এসব নিয়ম ও সিদ্ধান্ত অনুমোদন করে। এসব সিদ্ধান্তের আওতায় পশ্চিম তীরে ফিলিস্তিনি জমি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি সহজ করা এবং ফিলিস্তিনিদের নিয়ন্ত্রিত এলাকাতেও ইসরায়েলি কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সিদ্ধান্তকে বিপজ্জনক, অবৈধ এবং কার্যত দখলদারিত্বের (ডি ফ্যাক্টো অ্যানেক্সেশন) শামিল বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডান জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া এবং ইসরায়েলি বসতি স্থাপন আরও শক্তিশালী করা।
অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলি দখলদারিত্ব এবং বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করতে।
বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে ইসরায়েলের এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়তে পারে এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নতুন করে তীব্র আকার নিতে পারে।
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

ফিলিস্তিনি জমি বিক্রি সহজ করা ও নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ আন্তর্জাতিক মহলে।

অধিকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ অনুমোদন ইসরায়েলের।

আপডেট সময় ১২:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬