ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি। Logo শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ Logo শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন: – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ
মানিকছড়ি অঞ্চলে জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের সমন্বিত উদ্যোগে তামাক চাষ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পদক্ষেপ- হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : চলতি বছর হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। গত বছর এ অঞ্চলে ১১ জন তামাকচাষীর প্রায় ২০ একর জমিতে তামাক চাষের তথ্য রেকর্ড করা হয়েছিল। জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে এ বছর তামাক চাষ বন্ধ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক এবং হালদা অববাহিকায় তামাক চাষ দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র ও মৎস্য হেরিটেজ হালদা নদীর পানি দূষণের অন্যতম কারণ। তামাক চাষ বন্ধ হওয়ায় হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হালদা নদী মৎস্য হেরিটেজের বিদ্যমান গেজেট সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করে। উক্ত প্রজ্ঞাপনে হালদা অববাহিকা অঞ্চলে তামাক চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় হালদা অববাহিকা অঞ্চলে তামাক চাষ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় মানিকছড়ি উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট তামাকচাষীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি অবহিত করে এবং তামাকের চারা রোপণ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করে। উল্লেখ্য, ডিসেম্বর ও জানুয়ারি মাসে সাধারণত তামাকের চারা রোপণ করা হয়ে থাকে। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উক্ত এলাকার কৃষকদের বিকল্প ফসল যেমন সরিষা, ভুট্টা ও বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা ফরিদা আখতার ভবিষ্যতে হালদা অববাহিকায় তামাক চাষ যাতে পুনরায় শুরু না হয়, সে বিষয়ে নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশনা প্রদান করেছেন। হালদা নদীর পরিবেশগত ভারসাম্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকছড়ি অঞ্চলে জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের সমন্বিত উদ্যোগে তামাক চাষ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পদক্ষেপ- হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ

আপডেট সময় ০৩:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬