ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
মৎস্যজীবী সমিতি অভিযোগ, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে আর্থিক ও পরিবেশগত ক্ষতি; উপজেলা প্রশাসন তদন্তে

মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ড) একটি অংশে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে নদীটির ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি।
অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ড) অংশটি ১৪৩১ থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত বৈধভাবে ইজারা নিয়ে পরিচালনা করছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, গত ৪ মার্চ সকালে নদীতে দায়িত্বে থাকা পাহারাদার তাকে ফোনে জানান যে, বংশীকুন্ডা বাজার সংলগ্ন নদীর পূর্ব পাশে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে নদীর পানিতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।
সমিতির দাবি, বিষ প্রয়োগের ফলে প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তারা।
সমিতির সভাপতি আজিজ মিয়া বলেন, তারা সরকারি নিয়ম মেনে নদীটি পরিচালনা করে আসছেন। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, নদীতে বিষ প্রয়োগ শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে এবং দীর্ঘমেয়াদে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

মৎস্যজীবী সমিতি অভিযোগ, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে আর্থিক ও পরিবেশগত ক্ষতি; উপজেলা প্রশাসন তদন্তে

মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতির দাবি।

আপডেট সময় ০৯:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬