ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের
বাংলাদেশে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশে UNESCO–এর প্রতিনিধি Dr. Susan Vize–এর সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন–এর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের শিক্ষার সার্বিক মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাধ্যতামূলক একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা ও মান উন্নয়ন, এবং শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

বৈঠকে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,

“আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করব। শুধু অর্থ ব্যয় নয়, বরং এর উপযোগিতা ও কার্যকারিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

মন্ত্রী আরও জানান, দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে পাঠ্যক্রম ও কারিকুলাম পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে প্রশাসনিক জটিলতা বা লালফিতার দৌরাত্ম্য দূর করার বিষয়েও আলোচনা হয়। UNESCO–এর প্রতিনিধিরা এ বিষয়ে সহযোগিতা কামনা করলে মন্ত্রী তাদের সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে শিক্ষা সচিব আবদুল খালেকসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীর ঝড়ে পড়া রোধে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

আপডেট সময় ০৮:৪৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬