ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার আহ্বান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক র‍্যালি এবং ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলা মহড়া আয়োজন করা হয়।
সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কার্যক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপজেলা প্রাঙ্গণে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয়;
র‍্যালিটি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রাঙ্গণের ভিতর স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে আগাম প্রস্তুতি এবং জনসচেতনতা অপরিহার্য। সঠিক সময়ে সচেতনতা থাকলে দুর্যোগে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের প্রদর্শিত মহড়া। মহড়ায় দেখানো হয় কিভাবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে দ্রুত ও নিরাপদে নিয়ন্ত্রণ করা যায়, আগুন নিয়ন্ত্রণ করা, আহত ব্যক্তি উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জহুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার আহ্বান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত।

আপডেট সময় ০৪:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬