ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
প্রাথমিক ও কারিগরি শিক্ষা উন্নয়নে এডিবির চলমান ও সম্ভাব্য সহায়তা আলোচনা ভবিষ্যৎ কর্মসূচি ও শিক্ষকের প্রশিক্ষণে আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্য

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রীর সাথে ADB এর প্রতিনিধির বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপির সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং (Gi Soon Song)-এর  সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET), শিক্ষক প্রশিক্ষণ, এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়। এছাড়া ভবিষ্যৎ শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির সঙ্গে এডিবির সহযোগিতা আরও জোরদার করা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা খাতের উন্নয়নে এডিবির চলমান সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এডিবির পরিচালক জি সুন সং ( Gi Soon Song) বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

প্রাথমিক ও কারিগরি শিক্ষা উন্নয়নে এডিবির চলমান ও সম্ভাব্য সহায়তা আলোচনা ভবিষ্যৎ কর্মসূচি ও শিক্ষকের প্রশিক্ষণে আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্য

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রীর সাথে ADB এর প্রতিনিধির বৈঠক

আপডেট সময় ০৫:০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬