ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
সাশ্রয়ী মূল্যে আবাসন ও নগর পরিকল্পনায় সমন্বিত উদ্যোগের আহ্বান ঢাকা নগরীকে বাসযোগ্য ও সকল শ্রেণির মানুষের জন্য সুবিধাজনক করতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর এক প্রতিনিধিদল।

আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অফিস কক্ষে রিহ্যাব সভাপতি মো: ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম।

সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ঢাকাকে বাসযোগ্য করে তোলা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “ঢাকা নগরীতে উচ্চবিত্ত শ্রেনীর মানুষের পাশাপাশি সকল শ্রেনীপেশার মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে হলে সকল সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।”

সাক্ষাৎকালে রিহ্যাব প্রতিনিধিদলে আরো ছিলেন ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ ও ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল।

“বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)এর প্রতিনিধি দলের সাক্ষাৎ”

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সাথে একই দিনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স এর প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম মাহমুদ আলী ও রাজউকের চিফ টাউন প্লানার মো: আশরাফুল ইসলাম।

বিআইপি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে সাক্ষাৎকালে আরো ছিলেন বিআইপি ভাইস প্রেসিডেন্ট ড. ফারহানা আহমেদ, আবু সালেহ মো: সালাউদ্দীন ও মাকসুদ হাশেম।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সাশ্রয়ী মূল্যে আবাসন ও নগর পরিকল্পনায় সমন্বিত উদ্যোগের আহ্বান ঢাকা নগরীকে বাসযোগ্য ও সকল শ্রেণির মানুষের জন্য সুবিধাজনক করতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০২:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬