ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত ‘শনিবার পরিষ্কার অভিযান’ শুরু; খাল পরিষ্কারকাজে সরকারের সকল স্তরের অংশগ্রহণ

রাজশাহী গাংগপাড়া খাল পরিষ্কার – পরিচ্ছন্নতার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শনিবার (১৪ মার্চ) সকাল দশটায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী সারাদেশে আজ থেকে প্রত্যেক শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান শুরু হয়েছে। আর তারই ধারাবাহিকতায়, রাজশাহীর অনেক প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের মানুষকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য আজকে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।

মিজানুর রহমান মিনু বলেন, আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মৎস্য চাষ, কৃষি জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক বৈচিত্র ফিরিয়ে আনার জন্য যে কর্মসূচি পালন করেছিলেন আমরা সেটাও পালন করছি।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে  রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকাবাসী, সুধীজন এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত ‘শনিবার পরিষ্কার অভিযান’ শুরু; খাল পরিষ্কারকাজে সরকারের সকল স্তরের অংশগ্রহণ

রাজশাহী গাংগপাড়া খাল পরিষ্কার – পরিচ্ছন্নতার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬