ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন
নিরাপত্তা নিশ্চিত ও বন্দর কার্যক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ই-অকশন পদ্ধতিতে মার্চ মাসে নিলাম কার্যক্রম

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কন্টেইনার জট ও এর ফলে উদ্ভূত নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ সর্বোপরি চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিলামের মাধ্যমে বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মার্চ ২০২৬ মাসে মোট ৩৭৮ কন্টেইনার পণ্য ই-অকশন (E-Auction) পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত বিশেষ আদেশ নং- ৮২/২০২৫/কাস্টমস অনুসারে ই-অকশন-২/২০২৬ এর আওতায় ৪৯টি লটে মোট ১৮০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্রাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, গাড়ির পার্টসসহ অন্যান্য সামগ্রী। উল্লেখ্য, এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (Reserved Value) নির্ধারিত নেই।

অপরদিকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত স্থায়ী আদেশ নং- ৯১/কাস্টমস/২০২৫/১২৩ অনুসারে ই-অকশন-৩/২০২৬ এর আওতায় ৭৪টি লটে মোট ১৯৮ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ, ক্রাফট লাইনার পেপারসহ অন্যান্য পণ্য।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ নিলাম পরিচালিত হবে। নিলাম কার্যক্রমকে অধিকতর প্রতিযোগিতামূলক করার জন্য পুরো মার্চ মাস জুড়ে আগ্রহী বিডারদের সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ প্রদান করা হয়েছে এবং অনলাইনে বিড করার ব্যবস্থা রাখা হয়েছে।

আগ্রহী ক্রেতাগণ ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল E-Auction পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদেরকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ই-অকশন-২/২০২৬ এর দরপত্র বাক্স আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ২:০০ ঘটিকায় এবং ই-অকশন-৩/২০২৬ এর দরপত্র বাক্স ০৮ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ২:০০ ঘটিকায় উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী বিডারদের বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল E-Auction পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জট মুক্ত করতে এ নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিরাপত্তা নিশ্চিত ও বন্দর কার্যক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ই-অকশন পদ্ধতিতে মার্চ মাসে নিলাম কার্যক্রম

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম

আপডেট সময় ০৬:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬