ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, নগরবাসীর জরুরি সেবা দিতে গিয়ে আহত বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার সব খরচ বহন করবে কর্পোরেশন

ঈদের ছুটিতে জরুরি সেবা দিতে গিয়ে আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের – প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ছুটির দিনেও নগরবাসীকে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার যাবতীয় দায়ভার সিটি কর্পোরেশন বহন করবে। আজ রবিবার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিও (HDU) ইউনিটে চিকিৎসাধীন ডিএসসিসির বৈদ্যুতিক লাইন ম্যান জনাব সালাউদ্দিন আহমেদকে (৩৮) দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬ নং ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে জনাব সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে মাথা এবং হাতে মারাত্মক আঘাত পান।

পরিদর্শনকালে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আহত সালাউদ্দিনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশাসক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন এই কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।”

কর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “বিপজ্জনক কাজে হেলমেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কেন ত্রুটি ছিল বা তাকে তা সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “ঝড়-তুফানে গাছের ডাল ভেঙে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা জরিপ চালাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা দ্রুত অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এ সময় আহত কর্মীর সহকর্মীরা প্রশাসকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পেশাগত সমস্যার সমাধানে প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, “আমরা একটি আলোকিত ও পরিষ্কার ঢাকা গড়তে চাই। পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কর্পোরেশন সবসময় পাশে থাকবে।”

পরিদর্শনকালে, প্রশাসক আহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানিয়েছেন, নগরবাসীর জরুরি সেবা দিতে গিয়ে আহত বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার সব খরচ বহন করবে কর্পোরেশন

ঈদের ছুটিতে জরুরি সেবা দিতে গিয়ে আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের – প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

আপডেট সময় ০১:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬