ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প
তরুণ প্রজন্মকে সচেতন ও মেধাভিত্তিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার গুরুত্বের ওপর জোর

পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অন্যতম প্রধান মাপকাঠি হলো জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। আর সেই জ্ঞান প্রবাহের সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখনো বই। পাবনায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, “ইন্টারনেটের এই যুগে পাঠাভ্যাসের ধরনে পরিবর্তন এলেও বইয়ের গুরুত্ব কমেনি। বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয়।”

তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য বইয়ের গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি জাতি যদি তার ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে প্রস্তুত করতে ব্যর্থ হয়, তবে ইতিহাসের ধারায় তা হারিয়ে যেতে বাধ্য।

তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষিত ও সচেতন নাগরিক সমাজ অপরিহার্য। জ্ঞানভিত্তিক ও মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বইমেলার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এখন সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রক্রিয়া এবং রাষ্ট্র কাঠামো, ক্ষমতার কাঠামো যদি জবাবদিহির মধ্যে না থাকে, তাহলে সঙ্গত কারণেই জবাবদিহিবিহীন ক্ষমতা ফ্যাসিবাদে রূপান্তরিত হতে বাধ্য।

জবাবদিহির ঊর্ধ্বে উঠতে গিয়ে বিগত ফ্যাসিবাদী সরকার নিজের জন্য কবর রচনা করেছে বলে মন্ত্রী মন্তব্য করেন।

তিনি বইমেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

তরুণ প্রজন্মকে সচেতন ও মেধাভিত্তিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার গুরুত্বের ওপর জোর

পাবনায় বইমেলার উদ্বোধন: জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের বিকল্প নেই — তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬