ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি
কুলিয়ারচরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন ৩,৭০০ কৃষক পেল বীজ ও সার

রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের  সুবিধা দিতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। তিনি বলেন,’সরকার কৃষকদের যে কৃষি সুবিধা দিচ্ছে, তা রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত রাখতে হবে। প্রকৃত কৃষক, যাঁরা তা পাওয়ার যোগ্য তাঁরাই যেন এ সহায়তা পান। সেটা তা নিশ্চিত করতে হবে। ‘

আজ শুক্রবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজসহ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এসব কথা বলেন।প্রায় ১৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়।

এখন দেশে জ্বালানি তেলের কোন সংকট নাই উল্লেখ করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন,’ আমাদের জ্বালানী তেলের পর্যাপ্ত মজুদ আছে। অপ্রয়োজনীয় মজুদ কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।বর্তমানে একটি জনবান্ধব সরকার বলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার  অর্থনীতি সচল এবং দ্রব্যমূল্য নাগালে রাখতে সাধারণ মানুষের কথা চিন্তা করে এখনও দাম বাড়ায়নি, ভর্তুকি দিয়ে যাচ্ছে। ‘

হামের প্রাদুর্ভাব নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘হামের বিস্তাররোধে সরকার ইতোমধ্যে টিকা আমদানী করছে। আগামী রবিবার থেকে দেশব্যাপী শিশুদের হামের  টিকা প্রদানের কর্মসূচী নিয়েছে। আশা করি দ্রুতই এর নিয়ন্ত্রণ হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে এখানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ফরিদা বেগম। এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সম্পাদক বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, চলতি মৌসুমে আউশ ধান ও পাট চাষ বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ১ হাজার ৯০০ কৃষককে ১ কেজি করে উন্নত তোষা পাটের বীজ দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কুলিয়ারচরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন ৩,৭০০ কৃষক পেল বীজ ও সার

রাজনৈতিক প্রভাব নয়,প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

আপডেট সময় ০২:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬