ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
সততা ও নিষ্ঠার স্বীকৃতিতে অর্জন এলাকাজুড়ে গর্ব ও আনন্দের উচ্ছ্বাস

রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সুনামগঞ্জের হাওরবেষ্টিত মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া গ্রামের কৃতি সন্তান মো. সেনারুল ইসলাম সৌরভ রুপালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন।
বর্তমানে তিনি রুপালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জ সদর শাখায় কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি প্রদান করেছে বলে জানা গেছে।
মো. সেনারুল ইসলাম সৌরভ হাওরাঞ্চলের সুপরিচিত পরিবার মরহুম ইয়াকুব আলী চেয়ারম্যানের গর্বিত নাতি। তিনি মো. নজরুল ইসলাম ও চানতারা বেগমের সুযোগ্য সন্তান। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, সৌরভের এই পদোন্নতি শুধু তাঁদের পরিবারের জন্য নয়, বরং পুরো সাউদপাড়া গ্রাম, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন এবং মধ্যনগর উপজেলার মানুষের জন্যও গর্বের বিষয়। তাঁর এই অর্জন এলাকার তরুণ প্রজন্মকে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে, তাঁর ছোট ভাই জিয়াউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে বড় ভাইয়ের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। পোস্টটি প্রকাশের পর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছার বার্তা অব্যাহত রয়েছে।
সেনারুল ইসলাম সৌরভ বলেন, “এই পদোন্নতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে রুপালী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সহকর্মী, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, হাওরবেষ্টিত জনপদ থেকে উঠে এসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি অর্জন নিঃসন্দেহে এলাকার জন্য গৌরবের এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে
জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সততা ও নিষ্ঠার স্বীকৃতিতে অর্জন এলাকাজুড়ে গর্ব ও আনন্দের উচ্ছ্বাস

রুপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেলেন মধ্যনগরের কৃতি সন্তান সেনারুল ইসলাম সৌরভ।

আপডেট সময় ০২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬