ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন
নতুন আইনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ ও নদী ইজারামুক্ত রাখার নির্দেশনা

সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে: – ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, দেশের সরকারি জলমহালগুলো ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে।

আজ শনিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি জলমহাল আইন -২০২৬ এর খসড়া চুড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভুমিমন্ত্রী বলেন, বিএনপি জণগনের সরকার। জনগনের জন্যই সব সময় কাজ করে যাবে। তাই অন্যসব বিষয়ের সাথে সাথে সরকার প্রকৃত জেলদের স্বার্থ সুরক্ষায় সব সময় সচেষ্ট আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভালবাসা নিয়ে, জনরায় নিয়ে সরকার গঠন করেছেন।জনগনের স্বার্থ রক্ষা করাটাই এ সরকারের মুল লক্ষ্য।

ভুমিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার পর এদেশের  মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন বার এদেশের প্রধানমন্ত্রী থেকে জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক সমস্যার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানী তেলের দাম বাড়ায়নি।

ভুমিমন্ত্রী বলেন, ”জাল যার জলা তার ”এই লক্ষ্যকে সামনে রেখে আগামীতে দেশের প্রকৃত জেলেদের স্বার্থ মাথায় রেখে জলমহাল  ইজারা দেওয়া হবে। প্রবাহমান নদী কখনো ইজারার আওতায় আসবেনা। মধ্যস্বত্বভোগী কেউ যেন রাজধানী বা দেশের বাইরে বসে প্রকৃত মৎসজীবিদের হক নষ্ট করতে না পারে যেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন।তিনি আরও বলেন -কেউ যেন উগ্রবাদবাদিতা ছড়াতে না পারে এবিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।এই মাটি,এই দেশ আমারা সবাই মিলে গড়ে তুলেছি,সবার মধ্যে ধর্মীয় বন্ধন অত্যন্ত সুদৃঢ়। সততা ,নিষ্ঠা এবং দেশপ্রেমে বলীয়ান হয়ে আমাদের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন-এই আইনের আওতায় প্রকৃত মৎসজীবিদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং প্রকৃত উপকারীভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত  করতে তালিকা পুর্নবিবেচনা ও সর্বোপরি তারা যেন অধিকতর সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।মাঠের প্রকৃত চিত্র যেন ইজারা প্রদানের ক্ষেত্রে উঠে আসে এবং প্রকৃত উপকারভোগীরা যাতে অন্তর্ভুক্ত থাকে সেজন্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয়ে সুপারিশ প্রেরণ করা হয় তা  নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সংসদ  সদস্যবৃন্দ,প্রশাসনের  ঊর্ধ্বতন  কর্মকর্তা ,বেলা ,টিআইবি প্রতিনিধি বক্তৃব্য দেন।এছাড়াও মৎসজীবি ,এনজিও এবং মিডিয়া প্রতিনিধিরা  কর্মশালায় তাদের মতামত তুলে ধরেন।

পরে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু সার্কিট হাউজে বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।এই সময় স্থানীয় সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ ,কয়সর আহমেদ এবং কামরুজ্জামান কামরুল উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নতুন আইনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ ও নদী ইজারামুক্ত রাখার নির্দেশনা

সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষন করা হবে: – ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আপডেট সময় ০৬:০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬