ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
সরকারের অগ্রাধিকার শিশু স্বাস্থ্য—ধাপে ধাপে সব এলাকায় পৌঁছাবে টিকাদান কার্যক্রম

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। শিশুদের ক্ষেত্রে এর জটিলতা অনেক বেশি দেখা দেয়। তবে টিকার মাধ্যমে  এই রোগ প্রতিরোধ অত্যন্ত কার্যকর। হামের প্রকোপ এলাকা যেখানে বেশি সেখানে এখন টিকা শুরু হয়েছে পর্যায়ক্রমে বাকি এলাকাতে টিকা কর্মসূচি চলবে। এতে বাদ যাবে না কোন শিশু।

রোববার (০৫ এপ্রিল) সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব বিবেচনায় দ্রুত সংক্রমণ রোধে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

ড এম এ মুহিত জানান, প্রথম পর্যায় দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয়েছে। কয়েকদিন পরেই ঢাকা ময়মনসিংহ বরিশাল ও অন্যান্য সিটি কর্পোরেশন গুলোতেও এই কর্মসূচি শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিজ ইমানুয়েল এব্রিওক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডাঃ রাজেশ নরওয়ালসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সরকারের অগ্রাধিকার শিশু স্বাস্থ্য—ধাপে ধাপে সব এলাকায় পৌঁছাবে টিকাদান কার্যক্রম

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

আপডেট সময় ০৬:১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬