ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা Logo সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার Logo বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ
ঈদ উপলক্ষে দান-সহযোগিতা ও ত্রাণ বিতরণে সাধারণ মানুষের আস্থা অর্জন

দান-সহযোগিতায় আলো ছড়ানো সামিউল ইসলাম (পারভেজ) — মানবিক কর্মকাণ্ডে আলোচনায়, চন্ডিপুরে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৭৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলা ৯নং চন্ডিপুর ইউনিয়নে দান-সহযোগিতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল ইসলাম (পারভেজ)। মানুষের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতা থেকে তিনি গত ১৮ মার্চ ২০২৬ থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত ইউনিয়নের ১, ৪, ৫, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ঈদকে কেন্দ্র করে ব্যাপক ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন। তার এই উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন, যা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা দিয়েছে।

ঈদের আগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ঈদ সামগ্রী পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন তাদের ঘরে ঘরে। চাল, আটা, পেঁয়াজ, আলু, তেল, সাবান, দুধ ও বয়লার মুরগিসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে তিনি একটি পরিবারের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছেন। শুধু ঈদেই সীমাবদ্ধ না থেকে, ঈদের পরও তার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসীর মতে, একজন জনপ্রতিনিধির আসল পরিচয় তার কাজে। আর সেই জায়গায় সামিউল ইসলাম (পারভেজ) ইতোমধ্যেই নিজের অবস্থান শক্ত করেছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে শুধু প্রতিশ্রুতি নয়—বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা।
এ বিষয়ে সামিউল ইসলাম (পারভেজ) বলেন, “মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। চন্ডিপুর ইউনিয়নের প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্যের মতো। তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার লক্ষ্য। আমি এই ইউনিয়নকে একটি উন্নত, মানবিক ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে আমার। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি করে নিয়োজিত রাখতে পারবো।”
তার এই ধারাবাহিক দান ও সেবামূলক কর্মকাণ্ড ইতোমধ্যেই চন্ডিপুর ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে আস্থা ও প্রত্যাশার এক নতুন অধ্যায়।

বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

ঈদ উপলক্ষে দান-সহযোগিতা ও ত্রাণ বিতরণে সাধারণ মানুষের আস্থা অর্জন

দান-সহযোগিতায় আলো ছড়ানো সামিউল ইসলাম (পারভেজ) — মানবিক কর্মকাণ্ডে আলোচনায়, চন্ডিপুরে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

আপডেট সময় ১০:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬