ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
দল-মতের ঊর্ধ্বে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ, মনিটরিং সেল গঠনের ঘোষণা

দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। তিনি দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত যুব কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে এবং এ পরিকল্পনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যুবসমাজের অবদান নিশ্চিত করার মাধ্যমে দেশের সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করে, তাই কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব এবং প্রশিক্ষণ কোর্সগুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে।

প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ অফিসে সময়মতো উপস্থিত থাকার এবং অধীনস্থদের উপস্থিতি তদারকি করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় এবং বরাদ্দকৃত বাজেটের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা যাচাই করতে দ্রুত একটি ‘মনিটরিং সেল’ গঠনের নির্দেশনা প্রদান করেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে এসে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। কেউ যাতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

দল-মতের ঊর্ধ্বে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ, মনিটরিং সেল গঠনের ঘোষণা

দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬