ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

চালের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজার মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৬০১ বার পড়া হয়েছে

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর ২০২৪) খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন এনডিসি দেশের অটোরাইস মিল মালিক নেতৃবৃন্দের সাথে বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, বাজারদর পর্যালোচনা এবং চালকলের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে আজ সকালে মতবিনিময় করেছেন। সভায় খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সারা দেশ থেকে আগত অটোরাইস মিল মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চালের সরবরাহ স্বাভাবিক ও বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং দুর্নীতি প্রতিরোধে উপস্থিত সকলে নিম্ন-লিখিত বিষয়ে ঐক্যমত পোষণ করেন। ১। চালের মূল্য বৃদ্ধি রোধকল্পে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোন ভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ২। ফুড গ্রেইন লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩। আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা হবে। ৪। খাদ্য বিভাগের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কোন ধরণের অনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য অটোরাইস মিল মালিকদের আহবান জানানো হয়। সভায় মিল মালিকগণ চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনায়অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

চালের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজার মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

আপডেট সময় ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪