ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ।

কলমাকান্দায় অডিও রেকর্ড সংক্রান্ত ঘটনায় এসআই প্রত্যাহার, ওসিকে বদলি।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ : নেত্রকোনার কলমাকান্দা থানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে একটি অডিও রেকর্ড প্রচারিত হয়। অডিওটিতে কথোপকথনের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় পুলিশ প্রশাসন।
ঘটনার বিষয়ে তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অডিও রেকর্ডের সত্যতা কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করা হবে।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ।

কলমাকান্দায় অডিও রেকর্ড সংক্রান্ত ঘটনায় এসআই প্রত্যাহার, ওসিকে বদলি।

আপডেট সময় ০৫:৫৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬