ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে মরদেহ দেশে আনা হচ্ছে; বাংলাদেশ কনস্যুলেটের তদারকিতে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন।

অরল্যান্ডো বিমানবন্দর থেকে দেশে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পাঠানো হয়েছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৭ মে ২০২৬ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলা দেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। এসময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাই হয়ে ০৯ মে ২০২৬ বাংলাদেশ সময় সকাল ০৮ টা ৪০ মিনিটে তার মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সনাক্তের খবর ০১ মে ২০২৬ হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্বনীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সকল স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরহুমার মরদেহ প্রেরণের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।

উল্লেখ্য, নিহত নাহিদার জানাজার নামায ০৬ মে ২০২৬ বুধবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্রছাত্রীগণ, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীগণ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে মরদেহ দেশে আনা হচ্ছে; বাংলাদেশ কনস্যুলেটের তদারকিতে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন।

অরল্যান্ডো বিমানবন্দর থেকে দেশে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পাঠানো হয়েছে

আপডেট সময় ০২:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬